আর্জেন্টিনার কষ্টের জয়ের পর মার্তিনেজ বললেন, ‘ভাগ্যিস বেঁচে গিয়েছি’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
সব ঠিক থাকলে কাতারের লুসাইল স্টেডিয়ামে কাল রাতে স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় মুখোমুখি হতো আর্জেন্টিনা। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ম্যাচটি বাতিল হয়েছে। স্পেনের পরিবর্তে তাই (বাংলাদেশ সময়) আজ ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে ফিফা র্যাংকিংয়ে ১১৫ নম্বরে থাকা এবং কখনোই বিশ্বকাপের মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করতে না পারা মৌরিতানিয়াকে ২-১ গোলে হারাতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে, বিশেষ করে লিওনের স্কালোনির দল দ্বিতীয়ার্ধে বড্ড বাজে ফুটবল খেলেছে।
ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করা মার্তিনেজ নিজেদের পারফরম্যান্সের আত্মসমালোচনা করতে গিয়ে বলেছেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ।




