স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: ২ জন রিমান্ডে
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ (৩০) দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার রফিকুল ইসলাম দুর্জয়ের তিন দিন এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ।
ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ জানান, আসামিদের আদালতে হাজির করার পর তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আংশিক রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, ২৬ মার্চ দুপুরে স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতা-কর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ডও বহন করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
এম এইচ আ




