ফিজার ফ্যাক্টরিতে অভিযান, ৪৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
সিলেটের মোগলাবাজারে বিসিক শিল্পনগরীর একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) আলমপুর এলাকার ফিজা অ্যান্ড কোং নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৪৮ বস্তা জিরা উদ্ধার করা হয়। জব্দ করা জিরার পরিমাণ ৪ হাজার ৪৪০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় আশরাফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঈদের ছুটির সুযোগে কারখানার পেছনের গেট দিয়ে এসব জিরা আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
এম এইচ আ




