বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে ঢাকা অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে। এ সময় বড় একটি ট্রাক আটক করা হয়েছে। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য বাজার ১ কোটি ২৪ লাখ পঁচিশ হাজার টাকা।
সোমবার (২৩ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল এই অবৈধ জিরার চালান আটক করেন।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে সোয়া কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ট্রাক (বড়) আটক করতে সক্ষম হয়। জব্দকৃত অবৈধ মালামালসহ ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।




