সিলেটে আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণী আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিকতার দায়ে ১ পুরুষ ও ১ নারীকে গ্রেফতার করে দক্ষিণসুরমা থানা পুলিশের একটি দল।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার হোটেল হকে এ অভিযান চালায় পুলিশ।
সোমবার (২৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের মেট্রাে আইনে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুজন আহমদ (২২) ও ইপা আক্তার (১৯)।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, হোটেল থেকে দুজনকে আসামাজিকতার দায়ে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে সিলেট মহানগরী পুলিশ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

