আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪ শতাধিক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনেরও বেশি নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। আফগান তালেবান সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এই ঘটনাটি প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সংঘাতে তীব্র উত্তেজনা বৃদ্ধি করেছে।
পাকিস্তান এই বিবৃতিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, সোমবার রাতে তারা ‘সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী সহায়তা অবকাঠামোকে লক্ষ্যবস্তু’ করেছিল।
তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত একটি পোস্টে বলেছেন, সোমবার রাত ৯টায় (১৬৩০ জিএমটি) বিমান হামলাটি চালানো হয় এবং এর লক্ষ্য ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন ওমিদ হাসপাতাল। এটি দুই হাজার শয্যার একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ছিল।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিদ হাসপাতালটি ক্যাম্প ফিনিক্স থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। ক্যাম্প ফিনিক্সকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। এটি ছিল ‘সামরিক সন্ত্রাসীদের গোলাবারুদ ও সরঞ্জাম সংরক্ষণের স্থান।’
রয়টার্সের একজন সাংবাদিকসহ কাবুলের বাসিন্দারা বলেছেন, শহরের পরিত্যক্ত ন্যাটো সামরিক ঘাঁটি ক্যাম্প ফিনিক্সকে প্রায় এক দশক আগে একটি মাদক চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছিল এবং স্থানীয়রা এটিকে ওমিদ ক্যাম্প বা ‘আশার শিবির’ বলে উল্লেখ করত। এই কেন্দ্রটিতেই হামলা চালানো হয়েছিল এবং ওমিদ হাসপাতাল ও ওমিদ ক্যাম্পের মধ্যে কোনো সম্পর্ক নেই।
এম এইচ আ




