সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তুলতে হবে: সিসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। নগরবাসীকে উন্নত সেবা দিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আরও বেড়েছে। নানা সমস্যা সমাধান করে একটি আধুনিক নগর গড়ে তোলার যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সিলেটবাসীকে একটি আধুনিক নগর উপহার দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনসুফ।
এ সময় আরও বক্তব্য দেন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ।
ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিন, নাসিম আহমদ, জহুরুল হক ও ফারুক আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিক আহমদ, নাহিদ আজিজ, সূর্যলাল, মাসুম, আরিফ, ইউসুফসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায় উপস্থিত ছিলেন।
আবির




