সিলেটে রেস্টুরেন্ট থেকে ৪ জুয়াড়ী গ্রেপ্তার
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সিলেট মহানগরীর জালালাবাদ থানার সোনাতলা বাজারের সাত ভাই রেস্টুরেন্ট থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার জুয়াড়ী বলে দাবি করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে (শনিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জালালাবাদ থানার লামারগাঁওয়ের কছির আলীর ছেলে আলামিন (২৪), আরিছ আলীর ছেলে আলী আকবর (৩২), আব্দুল বারির ছেলে মো. ছালিক (৩৬) মইয়ারচরের ফরিদ উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ (৩৭)।
তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৪৩/১৫/০৩/২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আবির





