পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেল আ সা মি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
হবিগঞ্জের লাখাইয়ে রুবেল চৌধুরী নামের এক আসামিকে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে৷ রুবেল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের ছিনু চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরী। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করলে কৌশলে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণপদ মিত্র বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগ্গিরই তাকে গ্রেফতার করা হবে।




