সিয়ামের সন্ধ্যায় মুরারিচাঁদ কবিতা পরিষদের ইফতার মাহফিল
মইনুল হাসান আবির:
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
সিয়ামের সন্ধ্যায় বারাকা’র ঘ্রাণে সিক্ত ‘মুকপ’ ইফতার মাহফিল। সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ ‘মুকপ’ ইফতার মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সিয়ামের সন্ধ্যায় গতকাল (৬ মার্চ) মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পুকুর ঘাটে ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।
মুরারিচাঁদ কবিতা পরিষদের বর্তমান ১৩তম কার্যনির্বাহী কমিটির আমন্ত্রণে যেখানে উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী এবং অঘ্রাতা সৌরভ। এছাড়া সাবেক সভাপতি অসীম সরকার, সাবেক সভাপতি এনামুল ইমাম, সাবেক সহ-সভাপতি জনি আকরাম, সাবেক সহ-সভাপতি শুভ পাল, সদ্য সাবেক সভাপতি মইনুল হাসান আবির এবং বর্তমান কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি কেবল ইফতারের আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; অতিথিরা সাহিত্যচর্চা ও কথোপকথনের মাধ্যমে এক সমৃদ্ধ সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হয়ে ওঠেন।
সাহিত্য/আবির




