ছাত্রলীগ নেতা তানভীরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পালিয়ে থাকা সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা তানভীর হোসেন তুহিনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়।
শুক্রবার (৬ মার্চ) নগরের আম্বরখানা সাপ্লাই এলাকায় পথচারী ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা তানভীর হোসেন তুহিন, দেশে থাকাকালীন অবস্থায় ২০২০ ও ২১ সালের করোনা কালীন মহামারীর সময়ে নিজ উদ্যোগে সংকটের সময় অসহায় দিনমজুর ও নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, জরুরী চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন এবং ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় ত্রান সামগ্রী, চিকিৎসা সামগ্রী ও শুকনো খাবার পানি বন্দি মানুষের মাঝে বিতরণ করেন এবং ৫ ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সাহায্য সহযোগিতা করে আসছেন।
রাজনীতি/




