তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আসনটি ছেড়ে দেওয়ার পর সেখানে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।
তিনি জানিয়েছেন, এবার আর আমজনতা দলের হয়ে নয়, বরং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। সম্ভাব্যভাবে বাংলাদেশ জামায়েত-এ ইসলামি অথবা এনসিপি-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
তিনি বলেন, ‘আমাকে মানুষ চেনে। বগুড়া-৬ আসনে আমার বাড়ি। যেহতু এই আসনে উপনির্বাচন হচ্ছে।
এর আগে ২০২৩ সালে এই আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জামানত হারান হিরো আলম। তখন তিনি ৫ হাজার ২৭৪ ভোট পান, যেখানে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।
ভিন্নধর্মী উপস্থিতির কারণে হিরো আলম বরাবরই আলোচনায় থাকেন।




