সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
শপথগ্রহণের পরদিন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।





