প্রস্তাবিত মধ্যনগর কলেজে সিলেট শিক্ষা বোর্ডের স্থান পরিদর্শন
মইনুল হাসান আবির:
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদরে অবস্থিত প্রস্তাবিত ‘মধ্যনগর কলেজ’ নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।
গতকাল সোমবার দুপুরে বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম মহাসড়ক সংলগ্ন কলেজ নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বোর্ড কর্তৃপক্ষ জানায় পরিদর্শনের প্রতিবেদন সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট পাঠানো হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তথ্যসূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি প্রস্তাবিত ‘মধ্যনগর কলেজ’ এর সদস্য সচিব অসীম সরকার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিকট ‘মধ্যনগর কলেজ’ স্থাপনের অনুমতি প্রসঙ্গে একটি আবেদন দাখিল করেন। এরই ধারাবাহিকতায় গতকাল ৯, ফেব্রুয়ারি সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম কলেজটি পরিদর্শন করেন।
সিলেট, শিক্ষা, আবির




