হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
২০২৬ সালের হজযাত্রার জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে সৌদি আরবের নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে ২০ মার্চ পর্যন্ত।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজে অংশ নেওয়া সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে, নির্ধারিত টিকা গ্রহণ করতে হবে এবং ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিবন্ধিত সকল হজযাত্রীকে প্রবাসী বাংলাদেশিদের ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে হজ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে।
ধর্ম-দর্শন/আবির




