প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি : প্রধান উপদেষ্টা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৪:২৭ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না। শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়ায় শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।





