মেয়র হিসেবে যে ঐতিহাসিক ম্যানশনে থাকবেন মামদানি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি ম্যানহাটনের প্রাসাদে থাকবেন। ১৭৯৯ সালে নির্মিত হয় এই প্রসাদের নাম, ‘গ্রেসি ম্যানশন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বেশিরভাগ নিউ ইয়র্ক সিটির মেয়রদের বাসস্থান ছিল প্রসাদটি। মামদানি ছেড়ে যাচ্ছেন ঐ ভাড়ার অ্যাপার্টমেন্টটি, যেটি তার নির্বাচনী প্রচার অভিযানের সময় তীব্র বিতর্কের বিষয় হয়ে উঠেছিল।
৩৪ বছর বয়সী মামদানি ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘গত সপ্তাহে নিউ ইয়র্ক বটানিক্যাল গার্ডেনের ট্রেন শোতে গিয়ে আমাদের নতুন বাড়ি দেখলাম। আমি এবং আমার স্ত্রী রামা সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে সেখানে উঠব।
জানা গেছে, পাঁচটি শয়নকক্ষ বিশিষ্ট এই গ্রেসি ম্যানশন মেয়র এবং তাদের পরিবারের সুরক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছু বাসিন্দা অভিযোগ করেছেন, গ্রেসি ম্যানশনে অতিপ্রাকৃত ঘটনা ঘটে।
মামদানি কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকায় থাকতেন। মধ্যবিত্ত পরিবারসমৃদ্ধ এই এলাকা অভিবাসী কমিউনিটি এবং বৈচিত্র্যময় বৈশ্বিক খাবারের জন্য বিখ্যাত। বিবৃতিতে মামদানি আরো বলেন, ‘অ্যাস্টোরিয়া: আমাদের নিউ ইয়র্ক সিটির সেরা রূপটি দেখানোর জন্য ধন্যবাদ। যদিও আমি আর অ্যাস্টোরিয়ায় থাকব না, অ্যাস্টোরিয়া সবসময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে।’
মামদানির বর্তমান অ্যাপার্টমেন্টটি ভাড়ার। অর্থাৎ শহর প্রতি বছর বাড়িওয়ালারা কতটা ভাড়া বাড়াতে পারবেন তার সীমা নির্ধারণ করে। নিউ ইয়র্কবাসীরা এসব অ্যাপার্টমেন্টকে জীবনের লাইফলাইন মনে করেন, কারণ আবাসন খরচ অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
রেকর্ডে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি তার বর্তমান অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে প্রায় ২ হাজার ৩০০ ডলার প্রদান করেন। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম জিলোর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতে এক শোবার ঘরের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া প্রতি মাসে ৩ হাজার ৫০০ ডলার।
সূত্র : বিবিসি





