ভোট দিতে প্রবাসী নিবন্ধন ১ লাখ ১৫ হাজার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ১ লাখ ১৫ হাজার ১৮৮ জন প্রবাসী। এর মধ্যে ৯৯ হাজার ১৪৫ জন পুরুষ এবং ১৬ হাজার ৪৩ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত প্রাপ্ত এই তথ্য ইসির ওয়েবসাইট থেকে পাওয়া গেছে।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।





