ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : ফখরুল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই সঙ্গে বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কি না খতিয়ে দেখতে হবে।





