হত্যার পর ২৬ খণ্ড : জরেজ-শামীমার দায় স্বীকার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর ২৬ খণ্ডের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তার ওরফে শামীমা ওরফে কহিনুর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের জবানবন্দি রেকর্ড করেন।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচ দিনের রিমান্ড চলাকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমণ্ডি জোনাল টিমের উপপরিদর্শক মো. এনামুল হাসান তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
জানা যায়, লাশটি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের। এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় একটি মামলা করেন নিহতের বোন।





