ঢাকায় দুই বাসে আগুন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে তাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।





