ফ্লোটিলার নৌকায় ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিশিয়ায় নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি নৌকায় ড্রোন হামলার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দাহ্য পদার্থ ফেলে দেয়। এতে তিউনিশিয়ার সিদি বু সাঈদ বন্দরের বাইরে অবস্থানরত নৌকাগুলোতে আগুন লাগে।
আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধবিধি অনুসারে বেসামরিক জনগণ বা বেসামরিক স্থাপনায় দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।





