দুর্গাপুজার শুভেচ্ছা জানালেন সিলেট চেম্বারের পরিচালক প্রার্থী রেহান উদ্দিন
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:০৫ পূর্বাহ্ণ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের সর্বস্তরর ব্যবসায়ী,গোলাপগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট চেম্বারের পরিচালক পদপ্রার্থী প্রভাষক রেহান উদ্দিন রায়হান।
রোববার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।
এক শুভেচছা বার্তায় তিনি বলেন, সিলেট সম্প্রীতির শহর । এখানে সবাই সানন্দে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকেন। এই সম্প্রীতি অটুটে আমাদের সবাইকে আন্তরিক থাকতে হবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে। সিলেট চেম্বারকে ব্যবসায়ীদের কল্যানের কেন্দ্রবিন্দুতে পরিনত করতে তিনি আগামী চেম্বার নির্বাচনে সকলের সমর্থন, সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,রেহান উদ্দিন আগামী ১ নভেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেল থেকে এসোসিয়েট পরিচালক পদপ্রার্থী ।
সিলেটসংবাদ/হা





