রাজনীতির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হবে, অন্য কোনোভাবে না : সারোয়ার তুষার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘আমরা অনেক ধরনের অনুমান করতে পারব। কিন্তু শেষ কথা কেউ-ই বলতে পারব না। কারণ যেকোনো কিছুই যখন তখন হতে পারে। রাজনৈতিক দল হিসেবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আমাদেরকে অবশ্যই পলিটিক্যাল প্রসেসটা, রাজনৈতিক প্রসেসটা রাখতে হবে।
রাজনীতির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হবে, অন্য কোনোভাবে না।’সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘শুরু থেকেই যে কথাটা ছিল আমাদের যে, ডিসেম্বর টু এপ্রিল এই টাইমফ্রেমে নির্বাচন। এই টাইমফ্রেমের মধ্যে যখনই হোক এই জিনিসগুলো না হলে যে ধরনের আবহে ইলেকশনটা হওয়া দরকার তা হবে না।
যেমন জনপ্রশাসনের সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশের সংস্কারটাও খুবই গুরুত্বপূর্ণ।’তিনি বলেন, ‘এই সরকার সংস্কারের বিষয়টা এমন লেজে গোবরে করে ফেলেছে, ফলে হোল হার্টেডলি সমস্ত দল, একটা ছোট দলও যদি বলে যে আমরা নির্বাচনে যাব না তাহলে যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাইছে তাদের জন্য সেটা স্বস্তিদায়ক হবে না। ফলে সবাইকে আস্থায় নিয়েই নির্বাচনটা করতে হবে।
কিন্তু অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে।’তুষার আরো বলেন, ‘অন্য কিছু হওয়ার যে চেষ্টা চলছে বাংলাদেশে এক এগারোর ধাঁচের, এ ধরনের চেষ্টাগুলো অতীতে হয়েছে কিন্তু সফল হয় নাই। এগুলো কতদিনের মেয়াদ হবে এটা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে ঐতিহাসিকভাবে। আপনি যদি এখানে রাজনৈতিক প্রক্রিয়াটাকে নস্যাৎ করে দিয়ে ওয়ান ইলেভেন ধাঁচের কিছু করতে চান, তাহলে কতদিন সেটা করতে পারবেন এটা আমরা জানি। দুই বছরে বেশি করা যাবে না, বাংলাদেশের মানুষ এগুলো মানবে না।





