পর্তুগালে ফানিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
পর্তুগালে লিসবনের বিখ্যাত গ্লোরিয়া ফানিকুলার রেলগাড়ি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লিসবনের বিশ্বখ্যাত ফানিকুলার বৈদ্যুতিক রেলগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
জরুরি সেবার এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে কিছু বিদেশিও আছেন, তবে তাদের নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে পাহাড় থেকে নেমে আসছিল।
সূত্র : দ্য গার্ডিয়ান।





