৬ বছরেও চলচ্চিত্রের পর্দায় ফিরতে পারলেন না শাবনূর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
২০১৯ সালের ১৫ ডিসেম্বর জাজ মাল্টিমিডিয়া ঘোষনা দিয়েছিল- চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। একইদিন শাবনূর অস্ট্রেলিয়া থেকে অস্বীকার করেন যে এমনকিছু তিনি নিজে জানেন না। ঐদিন শাবনূর বলেছিলেন, “আমার সঙ্গে কেউই কোনো সিনেমার ব্যাপারে আলোচনা করেনি। কিছুই বলতে পারবো না।
কিন্তু শাবনূর প্রথম ধাপে চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। গত বছরের ৮ আগস্ট দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে নায়িকা অস্ট্রেলিয়া থেকে আসেননি, ক্যামেরার সামনে দাঁড়াননি। এই চলচ্চিত্রের ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতা আরফাত কালের কণ্ঠকে জানিয়েছেন।
রবিবার দুপুরে নির্মাতা আরাফাত বললেন, ‘শাবনূর আপার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। গত বছর আগস্টে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে আসতে পারেননি। আগামী নভেম্বরে ডেট দেওয়া আছে, আশা করছি নভেম্বরে শুটিং শুরু করতে পারবো।’
এতো দীর্ঘ সময় লাগছে কেন? এমন প্রশ্নের জবাবে আরাফাত কালের কণ্ঠকে বলেন, ‘আপা আমাকে বলছেন- একটু সময় যদিও লাগছে আমরা সিনেমাটা করবো। আমার মনে হচ্ছে যেহেতু আমাদের এই ছবিতে চরিত্র দুইটা, সামনে গান ও কিছু দৃশ্যে আপার ওজন কম দরকার; এজন্য উনি হয়তো নিজেকে ফিট করছেন।’
২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়।
৯০ দশকে চলচ্চিত্রে আসেন শাবনূর। সালমান শাহ্, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে তিনি। ২০১০ সালের দিকে সিনেমায় কাজ কমিয়ে দেন এই নায়িকা। পরে পাড়ি জমান ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়।





