জ্ঞান ফিরেছে নুরের, চেয়েছেন দোয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।
স্ট্যাটাসে জানানো হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।





