আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে অস্কারের পথে ‘আ থিং অ্যাবাউট কাশেম’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অস্কার কোয়ালিফায়িং উৎসব ‘রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এ পুরস্কৃত হয়েছে বাংলাদেশি ছোট দৈর্ঘ্যের ছবি ‘আ থিং অ্যাবাউট কাশেম’। বিজন ইমতিয়াজের এ ছবির গল্প নুহাশ হুমায়ূনের। উৎসবের ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ পেয়েছে ছবিটি।





