খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে বিশ্বনাথে দোয়া মাহফিল
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর পৌর শহরের পুরাণ বাজারস্থ বায়তুন আমান জামে মসজিদে ‘উপজেলা যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদল’র উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুন আমান জামে মসজিদে ইমাম মাওলানা খায়রুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, শিহাব উদ্দিন, আরিফ মিয়া, পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আমির উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, ওয়াসিম উদ্দিন, কামাল উদ্দিন, সাহেল তালুকদার, নাজমুল হোসেন শিমুল, দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি নূরুল হক, সহ সাংগঠনিক সম্পাদক এহছানুল হক নানু, সদস্য রুহেল মিয়া, লামাকাজী ইউনিয়ন যুবদলের সভাপতি খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সদস্য আব্দুল হেকিম, আনোয়ার আলী, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ওয়াহিদ, সদস্য জুবায়ের আহম্মেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, সদস্য মিনহাজ মিয়া, আব্দুল গনি শাহ, রামপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনির উদ্দিন, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, দপ্তর সম্পাদক উকিল আলী, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক লোকমান মিয়া, পৌর শ্রমিক দলের আহবায়ক শানুর মিয়া, যুগ্ম আহবায়ক দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসেন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল, সদস্য সচিব জাকির হোসেন ইমন, সদস্য শেখ আল-আমিন, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক এনামুল হক, দেওকসল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি সুহিন, সাংগঠনিক সম্পাদক সৌরভ আহমদ, ছাত্রদল নেতা মুক্তাকিন আহমদ, সাব্বির আহমদ, আরিফ হোসেন, ইমন আহমদ, রিপন মিয়া, শাকিল আহমদ, সোহান মিয়া, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রাজন মিয়া, সফিক মিয়া, সুহাদ মিয়া, মাহিদ আহমদ, কামরান উমায়ের প্রমুখ নেতৃবৃন্দ।
রাজনীতি/হা





