সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন পেয়েছে। শনিবার (৯ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুলাই এ অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি আল মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মিছবাউল হক মোহন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনাম আরিয়ান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন এসএম আমীরুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন ও ইয়াসিন আরাফাত সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আমীর হোসেন জালালি, যিনি পূর্বেও সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে এসেছেন এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকায় পরিচিত।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল চৌধুরী, রেদ্বওয়ান হুসেন আসিফ ও আবুল হুসেন তুষার। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান নাঈম , শাহরিয়ার হোসেন মাহি, ইঞ্জিনিয়ার সাকিল আহমদ, আরমান আহমদ লিমন ও সাইফুর রহমান উজ্জল।
এ ছাড়া কমিটিতে রয়েছেন— অর্থ সম্পাদক রুবেল আহমদ মারজান, সহ-অর্থ সম্পাদক রেজাউর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম আহমদ, উপ-দপ্তর সম্পাদক মুক্তার আহমদ ইমরান, প্রচার সম্পাদক হুমায়ূন আহমদ, সহ-প্রচার সম্পাদক এম কে মুসা চৌধুরী, ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম শিপন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ খান, সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম মাসুম, সহ-সমাজসেবা সম্পাদক গিয়াস উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওলী উল্লাহ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ এবং রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফারদিন হাসান, আবুল খয়ের, সাজ্জাদুর রহমান, ওলিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মনসুর, বুরহান আহমদ, নুরুল হোসেন ও মো. মওদুদ মুসা।
কেন্দ্রীয় নেতারা জানান, জেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
রাজনীতি/হা





