জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক রহমান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে। সেই ভিন্নমত নিরসনে আমাদের মধ্যে আলোচনা হবে। কিন্তু জাতীয় ইস্যুতে, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রয়োজন, প্রয়োজন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নাগরিকদের কাছে আহ্বান রাখছি, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।





