কিলার গ্যাংয়ের নামে চাঁদা দাবি: বিএনপির ৩ নেতা বহিষ্কার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাংয়ের’ নামে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জুবায়ের, শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী ও শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলম।
এর আগে শনিবার ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন লোক একটি চিঠি ধরিয়ে দেন।





