বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথে ওয়াহাব আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৫টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াহাব আলী উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও একই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করা হয় বিএনপির প্রভাবশালী রাজনীতিবীদ এম. ইলিয়াস আলীকে। সন্ধান চেয়ে ২০১২ সালের ২৩ এপ্রিল তার নিজ উপজেলা বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন। ওইদিন কর্মসূচি পালনে বাঁধা দেয় পুলিশ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে গুলিতে প্রাণ হারান তিন ইলিয়াস প্রেমিক। অহত হন অসংখ্য নেতাকর্মী। আহতদের অনেকে এখনও পার করছেন দূর্বিসহ জীবন। ঘটনার পর উল্টো আওয়ামী লীগ ও পুলিশের এসল্ট মামলায় আসামী হয়ে পুলিশি হয়রানি, জেল-জুলুমের ভয়ে বাড়ি-এলাকা ছাড়া হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবশেষে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ২০১২ সালের ঘটনায় সম্প্রতি আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তৎকালিন একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের বাসিন্দা, বিএনপি কর্মী হাবিবুর রহমান। মামলা নাম্বার ১০, তারিখ ২২.০৬.২৫ইং। এই মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে ওয়াহাব আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা, বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ‘শনিবার দুপুরেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।’
রাজনীতি/হা





