রিয়ালকে বিদায় বললেন মদ্রিচ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের এক অসাধারণ যাত্রার অবসান ঘটতে যাচ্ছে। ক্রোয়েশিয়ার ফুটবল যাদুকর লুকা মদ্রিচ এবার আলবিদা জানাতে যাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যুকে। ক্লাব ও খেলোয়াড়—উভয়ের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, চলতি মৌসুম শেষে আর রিয়ালের হয়ে খেলবেন না এই মিডফিল্ড জিনিয়াস।
আগামীকাল শনিবার (২৪ মে) লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই শেষবারের মতো বার্নাব্যুর গ্যালারিকে বিদায়ী অভিনন্দন জানাবেন মদ্রিচ। এরপর যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপের পরই সম্পূর্ণভাবে পর্দা নামবে তার রিয়াল অধ্যায়ে।
২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে মেসি-রোনালদো আধিপত্যের যুগে নিজের একক প্রতিভায় দাগ কাটেন মদ্রিচ। ফুটবলবিশ্বে তখন বিস্ময় জাগিয়েছিলেন এই মধ্যমাঠের কারিগর।
ক্রীড়াঙ্গন /আবির





