বিএনপি নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ ফখরুলের
সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আশা করি সরকার ইশরাক হোসেনকে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন।”
সেই সঙ্গে আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
রাজনীতি/আবির





