বাংলাদেশ সফরের আয়ারল্যান্ড দল ঘোষণা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
বুধবার (৬ নভেম্বর) দুই ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে আয়ারল্যান্ড। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশে আসতে যাচ্ছে তারা। এই সফরে আইরিশ নারী দলের নেতৃত্ব দিবেন গ্যাবি লুইস।
২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে খেলা হবে সিরিজটি। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
ক্রীড়াঙ্গন/আবির





