ওয়ানডে দলে নাসুম-রানা, নেতৃত্বে থাকছেন শান্তই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে কম জলঘোলা হয়নি। তবে তাকে অধিনায়ক করেই আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১ নভেম্বর) অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করে বিসিবি।
দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। টেস্টে অভিষেক হলেও এখনো সাদা বলে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নাহিদের। এছাড়া পুরনোদের মধ্যে দলে ঢুকেছেন ওপেনার ব্যাটার জাকির হাসান ও স্পিনার নাসুম আহমেদ।
বাদ পড়েছেন লিটন দাস। তাকে অবশ্য পারফর্ম্যান্সের কারণে বাদ দেওয়া হয়নি। বিসিবি জানিয়েছে, জ্বরে ভুগছেন লিটন। এখন সুস্থ হয়ে উঠতে পারেননি। একই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টেও মাঠে দেখা যায়নি লিটনকে। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
ক্রীড়াঙ্গন/আবির





