টেস্ট র্যাংকিংয়ে শান্ত-হাসানের উন্নতি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারতের একাধিক খেলোয়াড়। সেঞ্চুরি পাওয়া ঋষভ পন্ত, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিনের আইসিসি টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে।
২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে পান্ত প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে পুনরায় প্রবেশ করেছেন তিনি। এসেছেন ষষ্ঠ স্থানে। দ্বিতীয় ইনিংসে ১১৯ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন শুভমান গিল। পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে আছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
এদিকে চীপকে প্রথম ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ৭২তম স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তার সঙ্গে প্রথম ইনিংসে ১৯৯ রানের জুটি গড়েন রবীন্দ্র জাদেজা। ৮৬ রান আসে তার ব্যাট থেকে। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তারও। তিনধাপ এগিয়ে ৩৭তম স্থানে এসেছেন।
ক্রীড়াঙ্গন/আবির





