বাংলাদেশকে ফলোঅনের শঙ্কায় রেখে চা বিরতিতে ভারত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১১২ রানেই হারিয়ে বসেছে ৮ উইকেট। তাতে করে শঙ্কায় ঝেঁকে বসেছে ফলোঅনের।
কেননা, ফলোঅন এড়াতে বাংলাদেশকে অন্তত ১৭৭ রান করতে হবে এই ইনিংসে। যা করতে বাংলাদেশকে আরও ৬৫ রান করতে হবে। শেষ দুই উইকেটে সেটা সম্ভব হবে কিনা সেটাই এখন দেখার। এমন অবস্থায় চা পানের বিরতিতে গেছে দুদল।
এদিন ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরতে হয় সাদমানকে। ২ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। ব্যাট হাতে সংগ্রাম করে শেষ পর্যন্ত ২২ বলে ৩ রানে সাজঘরে ফিরতে হয় জাকিরকে। আকাশ দীপের বলে স্টাম্প ভাঙে জাকিরের। এরপর উইকেটে এসে একই পথে হাঁটেন মুমিনুল হক। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরের পথ ধরতে হয় মুমিনুলকে।
অধিনায়ক নাজমুল শান্তকে সঙ্গ দিতে মাঠে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ব্যাটিংয়ে লাঞ্চের আগে আর কোনো আঘাত আসেনি উইকেটে। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। এরপর লাঞ্চ থেকে ফিরে অধিনায়ক শান্তকে স্লিপে ক্যাচ বানান মোহাম্মদ সিরাজ। ৩০ বলে ২০ রান করে থামে শান্ত। খানিক পর একই পথে হাঁটেন মুশফিক। তিনি বুমরাহর দ্বিতীয় শিকার হন।
এরপর বাংলাদেশ স্বপ্ন দেখছিল লিটন-সাকিবের জুটিতে। এই জুটিতে ফিফটি রান জমা হয়। তবে এর পরপরই জাদেজার শিকার হন দুজন। তাতে ৯২ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ১১২ রানে ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।
ক্রীড়াঙ্গন/আবির





