স্বাধীনতা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র শ্রদ্ধা
মইনুল হাসান আবির:
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। সেই সূর্যসন্তানদের প্রতি মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এম.সি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’।
মঙ্গলবার, সকাল ১০:৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ।
শিক্ষক পরিষদের সম্পাদক জনাব প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র পক্ষ থেকে পুষ্পস্তবক করেন সহ-সভাপতি: শুভ চন্দ্র পাল, রিংকু সরকার, সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির, সাংগঠনিক সম্পাদক সিজান শেখ। মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ)।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের কার্যনির্বাহী সদস্য সামিয়া আক্তার, অস্পর্শি ওমা, সজিব ভূঁইয়া এবং তাপস শীল। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
শিক্ষাঙ্গন, সিলেট সংবাদ





