নসকস মেধাবৃত্তিতে শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশ ঘটে: অ্যাড. রেজাউল করিম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
যে কোন জাতিকে তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে হলে সার্বজনীন শিক্ষার বিকল্প নাই। প্রকৃত অর্থে সু-শিক্ষা হলো আলো। আলো যেমন আধাঁর দূর করে, তেমনি সুশিক্ষা সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামী, অপসংস্কৃতির চর্চা ও কুপমন্ডুকতার হাত থেকে সমাজকে মুক্ত করে আলোকিত সমাজ বির্নিমাণে মূখ্য ভূমিকা পালন করে। সমাজ ও রাষ্ট্র আজ খুন, ধর্ষণ, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধে জর্জরিত। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের আদর্শিকভাবে পরিচালিত করতে হবে। মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশ ঘটে। নতুন প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। এই ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা নিজেদের ঋদ্ধ করে সুখি, সমৃদ্ধ, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে। জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে ৩২ বছর ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা ( নসকস) মেধাবৃত্তি পরিচালিত হয়ে আসছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার।
শনিবার (৯ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত ৩২ তম নসকস মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এন.জে.এল. ই.এন.টি সিলেটের ম্যানেজিং ডিরেক্টর ও ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল জলিল ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জের চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস,পৃষ্ঠপোষক শামিম আহমদ কবির, নসকস’র সাবেক সভাপতি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাষ্টার রফিজ আলী, উপদেষ্টা মাওলানা ফারুক আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, রাগীব রাবেয়া উ/বি’র সহকারী শিক্ষক এস এম হাদিস মিয়া।
নসকস’র সভাপতি শফিকুল ইসলাম’র সভাপতিত্বে, সেক্রেটারি তোফাজ্জল হোসাইন ও সহ-সেক্রেটারি হোসাইন আহমদ’র পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নসকস’র উপদেষ্টা খলিলুর রহমান,বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন,সাবেক সভাপতি রফিকুর রহমান,আব্দুল আওয়াল,আবিদ রনি,ইঞ্জিনিয়ার জাফর আলী,শিক্ষা সম্পাদক গোলাম সামদানী সুমন,সদস্য হাফেজ খলিলুর রহমান,খলিলুর রহমান,প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে ফারিহা তিন নাবিলা, সাঈদ জাকারিয়া, আব্দুল মোছাব্বির রাফি প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করে হাফিজ মাহফুজুর রহমান মাহদি, দেশাত্মবোধক গান পরিবেশন করে দিশারি শিল্পী গোষ্ঠী সিলেটের সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ মাহদি।
পরিশেষে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে সম্পন্ন হয়।
শিক্ষা/হা





