সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে আওয়ামী লীগ: অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এ দলটি যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
শুক্রবার ( ২৬ জানুয়ারী) সন্ধায় তিনি নগরীর ভাতালিয়াস্ত ওসমানী মেডিক্যাল রোড সংলগ্ন যুগলটিলার ইসকন মন্দিরে পৌঁছান। তাকে স্বাগত জানান সিলেটের ইসকন ভক্তবৃন্দরা।
এরপর ডা.স্বপ্নীল ইসকন মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দিরটি ঘুরে দেখেন এবং ইসকন কর্তৃপক্ষ ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা। বাংলাদেশের মানুষও তা পছন্দ করেনা।
তিনি আরও বলেন, আপনারা শান্তির লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সবসময় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলেই আমাদের প্রত্যাশা।
রাজনীতি/হান্নান





