সিলেটে সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
সিলেটের সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগসংলগ্ন নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহনগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন শিপন।
ওসি বলেন, সকালের দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এটা খুনের ঘটনা না কি অন্যকিছু তা লাশের সুরতহাল প্রতিবেদন দেখে জানা যাবে।
লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
সিলেটসংবাদ/হান্নান





