দোয়ারাবাজারে এমপি পদপ্রার্থী আবু সালেহ’র সমর্থনে বিশাল জনসভা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের ৫-( ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত একতারা প্রতীকে এমপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সালেহ’র সমর্থনে পথসভা পরবর্তী বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ক্লাব মাঠে এ সমাবেশ সম্পন্ন হয়।
সুপ্রিম পার্টির নেতা রমজান আলী’র সভাপতিত্বে ও দুলু মিয়ার পরিচালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতা জামাল মিয়া,নুর মোহাম্মদ,আবুল হাশেম,রমজান আলী,সেলিম আহমেদ,দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন,এমপি পদপ্রার্থী আবু সালেহ একজন ভালো মানুষ। সমাজ সেবক ও জনদরদী এই মানুষটি সবসময় মানুষের সেবা করে গেছে। এলাকার কল্যাণে কাজ করেছে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন ভাবে জোড়ালো ভূমিকা রেখে সহযোগিতা করে আসছেন আবু সালেহ। তাই আসন্ন নির্বাচনে সবাই আবু সালেহ কে এমপি হিসেবে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ঘোষনা করেন। অবহেলিত সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারাবাজার)আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাই তাকে এমপি নির্বাচিত করতে চান।
এসময় একতারা প্রতীকে এমপি পদপ্রার্থী আবু সালেহ বলেন,মানুষ এখন পরিবর্তন চায়। বর্তমান সরকারের আমলে দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেও সুনামগঞ্জ
৫-(ছাতক-দোয়ারাবাজার) আসনের কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন শেষ করে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছি। মানুষের ভাগ্য ও দিন বদলের শপথ নিয়ে আমার নির্বাচনে আসা। আমি চাই মানুষের কল্যাণে কাজ করতে আর মানুষের দেওয়া আগ্রহেই আমি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি ভালো সারা পাচ্ছি। আশাবাদী মানুষ তাদের উন্নয়ন ও নাগরিক অধিকার পাওয়ার লক্ষে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে।
সারাদেশসংবাদ/হান্নান





