প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন: সভাপতি আব্দুল হক, সম্পাদক, ফারুক আহমদ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ১৫টি গ্রামের প্রবাসীদের নিয়ে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
লন্ডন প্রবাসী মোঃ আব্দুল হক’কে সভাপতি ও সৌদি আরব প্রবাসী ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এছাড়াও এই কমিটিতে দেশ-বিদেশে অবস্থানরত আরও ১৭ জন উপদেষ্টা হিসেবে রয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল হক বলেন, সকল দল মতের উর্ধে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজ বাস্তবায়নের লক্ষে এলাকার সকল প্রবাসীদের সর্বসম্মতিক্রমে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি, মাদক ও ধুমপান প্রতিরোধ, দারিদ্র জনগোষ্টির আর্থ-সামাজিক বিভিন্ন অবকাঠামোগত তথা সমাজসেবা মূলক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন এর উদ্দেশ্যে ১০ গ্রামের সকল প্রবাসীদের নিয়ে প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মালয়েশিয়া প্রবাসী আব্দুল মুমিন,সহ-সভাপতি, সৌদি আরব প্রবাসী হাফেজ দুলাল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক,মালয়েশিয়া প্রবাসী জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক, সৌদি আরব প্রবাসী শাহ আলম রাজু অর্থ সম্পাদক,ইতালি প্রবাসী গয়াছ আহমদ সমাজ কল্যাণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলাম পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মালয়েশিয়া প্রবাসী ফয়সাল আহমদ
শিক্ষা বিষয়ক সম্পাদক, দুবাই প্রবাসী সালেহ আহমদ রনি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,ইতালি প্রবাসী রিয়াজ উদ্দিন তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, দুবাই প্রবাসী আব্দুর রউফ
সহ-তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, ইতালি প্রবাসী ইজার আলী সহ-তথ্য ও প্রচার সম্পাদক, লন্ডন প্রবাসী আল-আমিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মালয়েশিয়া প্রবাসী ফয়জুল ইসলাম,পরিবেশ বিষয়ক সম্পাদক, সৌদি আরব প্রবাসী রুহুল আমিন আইন বিষয়ক সম্পাদক, ওমান প্রবাসী হাফেজ কিজির আলী ধর্ম বিষয়ক সম্পাদক।
সারাদেশসংবাদ/হান্নান





