নৌকায় ভোট চাইলেন মন্ত্রী ইমরান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমেদ সব ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নৌকায় ভোট প্রার্থনা করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চকবাজারে নির্বাচনী জনসভায় তিনি এ ভোট প্রার্থনা করেন।
মন্ত্রী ইমরান বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে বসে আছেন। এ উন্নয়নই শেষ নয়।
উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনাদের সন্তান হিসেবে আমি আবারো যেন উন্নয়ন নিয়ে আসতে পারি, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, সে দোয়া করবেন।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি দেশের মানুষ শান্তিতে আছে। এমনকি সিলেট-৪ আসনের লোকজন বিগতদিনের চেয়ে ভালো আছে, শান্তিতে আছে।
কেউ নির্যাতিত বা অত্যাচারিত হয়নি। কাউকে মামলা দেওয়া হয়নি, উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পঞ্চম বারের মতে শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমিও আপনাদের সেবা করতে পারব।
রাজনীতি/হা





