যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তারা পাকিস্তানে ফিরে যাক: অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
একাত্তরের ঘাতক দালাল নির্মুল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ‘যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তারা পাকিস্তানে ফিরে যাক। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। দেশ পরিচালনায় তাঁর বিকল্প নেই। সুতরাং, আমাদের মনে রাখতে হবে, আমার ভোট আমি দেব, তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেব।’
রোববার ১৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, চট্টগ্রাম শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ তৈরি করতে হবে তরুণদের নিয়ে। তরুণরা যেন নির্মূল কমিটিতে আরো বেশি বেশি যুক্ত হয় সে লক্ষ্য নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কেননা তাদের নিয়েই ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার কাজকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, ‘নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমরা কোনো নির্দিষ্ট দলের হয়ে বা রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করি না বরঞ্চ মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেন তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করি; এক্ষেত্রে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ-ই একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করার কাজ করে। তাই আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার বাংলাদেশের ক্ষমতায় আসুক এবং বাংলাদেশকে উন্নয়নশীল একটি রাষ্ট্রের কাতারে পৌঁছে দিক। আসুন আমরা বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি এবং ৩০ লক্ষ শহীদের রক্তের মূল্যের বিনিময়ে পাওয়া এ দেশে শহীদদের চেতনাকে প্রতিষ্ঠান করি।’
রাজনীতি/হান্নান





