বর্তমান সরকার নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করেছে: ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের আবারও ক্ষমতায় আসা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে বর্তমান সরকারকে পুনর্নির্বাচিত করতে হবে।’
তিনি আরও বলেন, আমি অবাক এবং গর্বিত আমাদের মেয়েরা এতো সুন্দর জিনিস তৈরি করেছেন। তারা আরও এগিয়ে যাবেন বলে আমি আশাবাদী। তাদের পণ্য সিলেটসহ সারাদেশে চলবে।
তিনি শুক্রবার ( ১৫ ডিসেম্বর) সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রের সোলেমান হলে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির বিজয় দিবসও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেটে লিভার সচেতনতা সৃষ্টির জন্য
জালালাবাদ লিভার ট্রাস্ট কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সিকডে/হান্নান





