পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করছে : ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর সাথে মতবিনিময় করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
বুধবার ১৩ ডিসেম্বর সকালে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-এর অফিসে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া। অন্যান্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা.স্বপ্নীল তার বক্তব্যে বলেন,পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। শ্রমিকদের যেকোন যৌক্তিত আন্দোলনে সরকারের সহমত রয়েছে। সরকার পরিবহণ শ্রমিকদের লাইসেন্স ও স্মার্টকার্ড প্রাপ্তিতে সহজতর করতে কাজ করে যাচ্ছে।
অধ্যাপক স্বপ্নীল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এক যুগে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। যার সুফল শহর থেকে গ্রামের অসহায় সাধারণ মানুষ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের সকল শ্রমিকের কল্যাণে কাজ করছেন।
স্বপ্নীল বলেন, উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে ভোট বিপ্লব ঘটাতে হবে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের সুফল ভোগ করতে হবে। তা না হলে জামায়াত-বিএনপি আবারও নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দেবে।
সিকডে/হান্নান





