আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।
সব মিলিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে ২৯৮টি আসনে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গতবারের মতো এবারও দেওয়া হয়েছে গোপালগঞ্জ-৩ আসন। আর নোয়াখালী-৫ আসনে থাকছেন ওবায়দুল কাদের।
কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ফাঁকা রাখা হয়েছে। এই আসন দুটিতে বর্তমানে সংসদ সদস্য যথাক্রমে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান। ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর সময় ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রার্থী করা শফিউল ইসলাম মহিউদ্দিনকেও মনোনয়ন দেওয়া হয়নি।
২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমন সংসদ সদস্যদের মধ্যে খুব কমই বাদ পড়েছেন। যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান (জামালপুর-৪), সাবেক পুলিশ প্রধান নুর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এনামুল হক (রাজশাহী-৪), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১)।
মনোনয়ন পেলেন যারা
রাজনীতি/হান্নান















